সিলেটবাসী ও পরিবহন শ্রমিকদের ঈদের শুভেচ্ছা জানালেন শ্রমিক নেতা এম বরকত আলী
সিলেটবাসী ও পরিবহন শ্রমিকদের ঈদের শুভেচ্ছা জানালেন শ্রমিক নেতা এম বরকত আলী
LONDONBANGLA
প্রকাশিত 20 March, Friday, 2026 20:38:15
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিলেটবাসীসহ দেশে ও প্রবাসে অবস্থানরত সকল পরিবহন শ্রমিক ভাই-বোনদের আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন বিশিষ্ট পরিবহন শ্রমিক নেতা এম বরকত আলী।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর রহমত, মাগফিরাত ও নাজাতের মাস শেষে খুশির সওগাত নিয়ে আমাদের মাঝে সমাগত হয়েছে পবিত্র ঈদুল ফিতর। ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই উৎসব। এই উৎসবের দিনে আমি সকল পরিবহন শ্রমিকের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করছি।
পরিবহন শ্রমিকদের ত্যাগের কথা স্মরণ করে তিনি আরও বলেন, পরিবহন শ্রমিকরা রোদ-বৃষ্টি উপেক্ষা করে দিনরাত মানুষের সেবায় নিয়োজিত থাকেন। উৎসবের দিনেও অনেকে পরিবার ছেড়ে রাস্তায় দায়িত্ব পালন করেন। ঈদের এই আনন্দ সবার জীবনে সমানভাবে ছড়িয়ে পড়ুক এবং আমাদের পারস্পরিক ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় হোক—এটাই আমার প্রত্যাশা।
শুভেচ্ছা প্রদানকারী এম বরকত আলী বর্তমানে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটি (৭০৭)-এর সদস্য, সিলেট জেলা সড়ক পরিবহন ঐক্য পরিষদের সদস্য এবং মহানগর উপ-কমিটির সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি শাহী ঈদগাহ উপ-পরিষদের সাবেক তিনবারের নির্বাচিত সফল সাধারণ সম্পাদক।
সবশেষে তিনি সকলের সুস্বাস্থ্য ও নিরাপদ ঈদ যাত্রা কামনা করে পুনরায় সবাইকে ‘ঈদ মোবারক’ জানান।