লন্ডন বাংলাদেশ থেকে যৌথ প্রকাশনা

১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

জগন্নাথপুর পৌরসভার ৩নং ওয়ার্ডবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন শামীম মিয়া

LONDONBANGLA
প্রকাশিত ১৮ মার্চ, বুধবার, ২০২৬ ২১:২০:০০
জগন্নাথপুর পৌরসভার ৩নং ওয়ার্ডবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন শামীম মিয়া

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জগন্নাথপুর পৌরসভার ৩নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণসহ দেশ-বিদেশে অবস্থানরত সর্বস্তরের মানুষকে ঈদের আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন তরুণ সমাজসেবক মো. শামীম মিয়া।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, এক মাস সিয়াম সাধনার পর আমাদের মাঝে আনন্দের বার্তা নিয়ে ফিরে এসেছে পবিত্র ঈদুল ফিতর। ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। তবে এই আনন্দের পূর্ণতা পায় তখনই, যখন আমরা আমাদের প্রতিবেশী ও সমাজের অসহায় মানুষের সাথে আনন্দ ভাগ করে নিতে পারি।

শুভেচ্ছা বার্তায় তিনি আরও বলেন, ৩নং ওয়ার্ডকে একটি আধুনিক ও বৈষম্যহীন ওয়ার্ড হিসেবে গড়ে তোলাই আমার লক্ষ্য। এই ঈদের পবিত্রতা যেন সবার মনে শান্তি ও সম্প্রীতি নিয়ে আসে, সেই দোয়া করি। সবাইকে ঈদ মোবারক।

উল্লেখ্য যে, মো. শামীম মিয়া আসন্ন জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে ৩নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে এলাকায় বেশ পরিচিত। তিনি দীর্ঘদিন ধরে এলাকার সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থেকে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে অংশ নিয়ে আসছেন।