সিলেটবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মহানগর যুবদল নেতা শামীম রেজা
সিলেটবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মহানগর যুবদল নেতা শামীম রেজা
LONDONBANGLA
প্রকাশিত ১৯ মার্চ, বৃহস্পতিবার, ২০২৬ ২১:২১:৫৩
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিলেট মহানগরীর সর্বস্তরের জনগণ এবং দেশ-বিদেশে অবস্থানরত সকল শুভাকাঙ্ক্ষীকে ঈদের আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন সিলেট মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম রেজা।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আমাদের মাঝে আনন্দের বার্তা নিয়ে ফিরে এসেছে পবিত্র ঈদুল ফিতর। ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। তবে এই আনন্দ তখনই সার্থকতা পায়, যখন আমরা আমাদের চারপাশের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের সাথে ঈদের খুশি ভাগ করে নিতে পারি।
তিনি আরও বলেন, সিলেটের প্রতিটি ঘরে ঘরে ঈদের শান্তি ও সম্প্রীতি বজায় থাকুক। সাম্য ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে আমরা যেন একটি সুন্দর সমাজ গড়তে পারি—এটাই হোক আমাদের এবারের ঈদের অঙ্গীকার। রাজপথের সকল সহযোদ্ধা এবং মহানগরবাসীকে জানাই ঈদের প্রাণঢালা অভিনন্দন।
শুভেচ্ছা বার্তায় শামীম রেজা সবার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সমৃদ্ধি কামনা করেন এবং সবাইকে আনন্দঘন পরিবেশে ঈদ উদযাপনের আহ্বান জানান।