লন্ডন বাংলাদেশ থেকে যৌথ প্রকাশনা

১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মহানগর যুবদল নেতা পারভেজ আহমদ

LONDONBANGLA
প্রকাশিত ১৯ মার্চ, বৃহস্পতিবার, ২০২৬ ১৫:২৬:০৮
সিলেটবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মহানগর যুবদল নেতা পারভেজ আহমদ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিলেট মহানগরীসহ দেশ-বিদেশে অবস্থানরত সর্বস্তরের মানুষকে ঈদের আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন সিলেট মহানগর যুবদলের দপ্তর সম্পাদক, মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক, জেলা ছাত্রদলের সাবেক সদস্য পারভেজ আহমদ।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আমাদের মাঝে অনাবিল আনন্দ ও উৎসবের বার্তা নিয়ে ফিরে এসেছে পবিত্র ঈদুল ফিতর। ঈদ আমাদের সাম্য, মৈত্রী ও ভ্রাতৃত্বের শিক্ষা দেয়। এই আনন্দের দিনে আমরা যেন আমাদের চারপাশের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কথা ভুলে না যাই।

তিনি আরও বলেন, সিলেটের প্রতিটি ঘরে ঘরে ঈদের শান্তি ও সমৃদ্ধি ছড়িয়ে পড়ুক। জাতীয়তাবাদী যুবদলের প্রতিটি নেতাকর্মী এবং সাধারণ মানুষের জীবনে এই ঈদ বয়ে আনুক নতুন উদ্যম ও প্রশান্তি। সবাইকে ঈদের প্রাণঢালা শুভেচ্ছা। ঈদ মোবারক!

শুভেচ্ছা বার্তায় পারভেজ আহমদ রাজপথের সকল সহযোদ্ধা এবং মহানগরবাসীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেছেন।