লন্ডন বাংলাদেশ থেকে যৌথ প্রকাশনা

১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

বন্ধুবান্ধব ও ছোট ভাইদের নিয়ে ইফতার করলেন লন্ডন বাংলা ভয়েজ পত্রিকার সম্পাদক রুজেল

LONDONBANGLA
প্রকাশিত ০৯ মার্চ, সোমবার, ২০২৬ ২০:২২:৪৪
বন্ধুবান্ধব ও ছোট ভাইদের নিয়ে ইফতার করলেন লন্ডন বাংলা ভয়েজ পত্রিকার সম্পাদক রুজেল

লন্ডন বাংলা ভয়েজ (সিলেট) এর সম্পাদক ও সিলেট মহানগর ছাত্রদলের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ ইমাম উদ্দিন রুজেলের উদ্যোগে এক প্রীতি ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ মার্চ) সিলেট নগরীর নয়াসড়কস্থ নিজ বাসভবনে তিনি এই ইফতারের আয়োজন করেন।

ইফতার মাহফিলে লন্ডন বাংলা ভয়েজ-এর বার্তা সম্পাদক ডাক্তার মোহাম্মদ হাফিজ উদ্দিনসহ রুজেলের বন্ধুবান্ধব ও ছোট ভাইয়েরা উপস্থিত ছিলেন।

এসময় উপস্থিত ছিলেন, সাংবাদিক নুরুল ইসলাম, নিসচার যুগ্ম সাংগঠনিক সম্পাদক সোহেল চৌধুরী, সিলেট জেলা যুবদলের সহ কৃষি বিষয়ক সম্পাদক সামাদ আহমদ সাজু, মহানগর যুবদল নেতা মো: শামিম মিয়া ও সালাউদ্দিন।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উফাত খান ফাহিম, ইব্রাহিম খলিল, বদরুল ইসলাম, রোটারিয়ান আবুল বশর শাকু, জুবের আহমদ, ছড়াকার রুমন আহমদ, মাহের আলী, স্বপ্নপূরণ ফাউন্ডেশনের সদস্য তানভীর এবং কলিম আহমদ তাহসিন প্রমুখ।

ইফতারের পূর্বে দেশ ও জাতির কল্যাণ এবং উপস্থিত সকলের সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া করা হয়। রুজেল তার বাসভবনে আমন্ত্রিত মেহমানদের সাথে নিয়ে ইফতার করেন এবং পারস্পরিক কুশল বিনিময় করেন।