লন্ডন বাংলাদেশ থেকে যৌথ প্রকাশনা

১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

জহুর উদ্দীন আহমদ ফাউন্ডেশন ও নুর-ই-প্যারেন্ট ট্রাস্টের মাসব্যাপী ইফতার বিতরণ কর্মসূচি

LONDONBANGLA
প্রকাশিত ০৭ মার্চ, শনিবার, ২০২৬ ২২:১১:২৬
জহুর উদ্দীন আহমদ ফাউন্ডেশন ও নুর-ই-প্যারেন্ট ট্রাস্টের মাসব্যাপী ইফতার বিতরণ কর্মসূচি

পবিত্র মাহে রমজান উপলক্ষে অসহায়, পথচারী ও সাধারণ রোজাদারদের মাঝে প্রতিদিন ইফতার বিতরণের এক মহতী উদ্যোগ গ্রহণ করা হয়েছে। মরহুম জহুর উদ্দীন আহমদ ফাউন্ডেশন (প্রাক্তন জিএম, রূপালী ব্যাংক) এবং “Noor-e-Parent” Welfare & Education Trust-এর যৌথ ব্যবস্থাপনায় এই কর্মসূচি পরিচালিত হচ্ছে।

কর্মসূচির উদ্বোধনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইফতার বিতরণ কার্যক্রমের সূচনা করেন জনাব নজরুল ইসলাম বাসন। প্রতিদিন নির্দিষ্ট সময়ে শৃঙ্খলার সাথে রোজাদারদের হাতে ইফতার সামগ্রী তুলে দেওয়া হচ্ছে।

এই মানবিক উদ্যোগের পেছনে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন মরহুম জহুর উদ্দীন আহমদ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মনসুর আহমদ রুবেল এবং “Noor-e-Parent” Welfare & Education Trust-এর প্রতিষ্ঠাতা মোহাইমিন লোদী মঞ্জু।

সিলেট মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও নয়াসড়ক ক্রীড়া ও সমাজ কল্যাণ সংস্থার সাংগঠনিক এবং লন্ডন বাংলা বয়েস সিলেটের সম্পাদক ইমাম উদ্দিন রুজেল এর পরিচালনায় পুরো কর্মসূচিটি সফল করতে সার্বিক সহযোগিতা করেন, মঈনুদ্দীন আহমদ রাসেল, মতিউর রহমান শিমুলসহ অন্যান্য ব্যক্তিবর্গ।

আয়োজকরা জানান, পবিত্র রমজান মাসে মানুষের পাশে দাঁড়ানো এবং রোজাদারদের মুখে ইফতার পৌঁছে দেওয়াই এই কার্যক্রমের মূল লক্ষ্য। আর্তমানবতার সেবায় তাদের এই ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। স্থানীয় সচেতন মহল এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।