যুবদল নেতা রুমন আহমদের মাতার মৃত্যুতে মহানগর বিএনপির শোক
যুবদল নেতা রুমন আহমদের মাতার মৃত্যুতে মহানগর বিএনপির শোক
LONDONBANGLA
প্রকাশিত 01 March, Sunday, 2026 20:23:32
সিলেট মহানগর যুবদলের পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক সম্পাদক রুমন আহমদের মাতা মীনা বেগমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট মহানগর বিএনপির নেতৃবৃন্দ।
রবিবার (১ মার্চ) এক শোকবার্তায় সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনা করেন।
নেতৃবৃন্দ বলেন, আমরা মরহুমার রুহের মাগফেরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আল্লাহ তায়ালা যেন তাঁকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন এবং তাঁর পরিবারকে এই কঠিন শোক সহ্য করার শক্তি দান করেন।