লন্ডন বাংলাদেশ থেকে যৌথ প্রকাশনা

১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটসহ দেশবাসীকে জাগপা নেতৃবৃন্দের ঈদুল আযহার শুভেচ্ছা

LONDONBANGLA
প্রকাশিত ২৭ মে, বুধবার, ২০২৬ ১৫:২৫:৫৪
সিলেটসহ দেশবাসীকে জাগপা নেতৃবৃন্দের ঈদুল আযহার শুভেচ্ছা

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিলেটসহ দেশ ও বিদেশের সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)-এর নেতৃবৃন্দ।

এক যৌথ শুভেচ্ছা বার্তায় জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সিলেট মহানগর শাখার সিনিয়র সহ-সভাপতি শাহজাহান আহমদ সাজু এবং সাধারণ সম্পাদক ইমাম হোসেন এই শুভেচ্ছা জানান।

যৌথ শুভেচ্ছা বার্তায় নেতৃদ্বয় বলেন, ঈদুল আযহা আমাদের মাঝে ত্যাগ, আত্মশুদ্ধি ও মহান আল্লাহর প্রতি পরম আনুগত্যের বার্তা নিয়ে হাজির হয়। কোরবানি শুধু পশু জবাই নয়, বরং নিজের ভেতরের অহংকার ও পশুবৃত্তিকে বিসর্জন দেওয়ার এক সুমহান শিক্ষা। এই পবিত্র উৎসবের আদর্শ যেন আমাদের ব্যক্তি, সমাজ ও জাতীয় জীবনে প্রতিফলিত হয়।

জাগপা নেতৃবৃন্দ আশা প্রকাশ করে বলেন, পবিত্র এই ঈদ যেন সব ভেদাভেদ ভুলে সমাজের সর্বস্তরের মানুষের মাঝে অনাবিল আনন্দ, সাম্য ও ভ্রাতৃত্বের মেলবন্ধন তৈরি করে। পরিশেষে তারা দেশ ও দশের কল্যাণ, শান্তি এবং সমৃদ্ধি কামনা করে সবাইকে আবারও ‘ঈদ মোবারক’ জানান।