লন্ডন বাংলাদেশ থেকে যৌথ প্রকাশনা

১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

দেশবাসী ও প্রবাসীদের ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন অর্জুন ঘোষ

LONDONBANGLA
প্রকাশিত ২৭ মে, বুধবার, ২০২৬ ১৫:১৭:৪২
দেশবাসী ও প্রবাসীদের ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন অর্জুন ঘোষ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীসহ সিলেটবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগরের আহ্বায়ক অর্জুন ঘোষ। একই সাথে তিনি বিশ্বের বিভিন্ন প্রান্তে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদেরও ঈদের মোবারকবাদ জানিয়েছেন।

অর্জুন ঘোষ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সিলেট জেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক, শহীদ জিয়া স্মৃতি সংসদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং জনপ্রিয় অনলাইন পোর্টাল সুরমা মেইল ডটকমের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।

এক শুভেচ্ছা বার্তায় অর্জুন ঘোষ বলেন, ঈদুল আজহা আমাদের ত্যাগ, মহত্ত্ব ও মানবতার শিক্ষা দেয়। এই পবিত্র উৎসবের মাধ্যমে আমাদের সমাজে পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় হোক—এটাই আমার প্রত্যাশা। সকল ভেদাভেদ ভুলে দেশবাসী যেন শান্তি, আনন্দ ও ভালোবাসার মধ্য দিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে পারেন।

তিনি তাঁর বার্তায় আরও উল্লেখ করেন, দেশ ও জাতির কল্যাণ, শান্তি এবং সমৃদ্ধি কামনায় সবাইকে সবসময় একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। পবিত্র ঈদুল আজহা যেন প্রতিটি মানুষের জীবনে অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনে, শুভেচ্ছা বার্তায় তিনি সেই কামনাই করেন।