লন্ডন বাংলাদেশ থেকে যৌথ প্রকাশনা

১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

জগন্নাথপুর পৌরসভার ৩নং ওয়ার্ডবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন শামীম মিয়া

LONDONBANGLA
প্রকাশিত ২৭ মে, বুধবার, ২০২৬ ১৪:২৩:১১
জগন্নাথপুর পৌরসভার ৩নং ওয়ার্ডবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন শামীম মিয়া

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার ৩নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণসহ দেশ-বিদেশে অবস্থানরত সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ‘ঈদ মোবারক’ জানিয়েছেন তরুণ সমাজসেবক মো. শামীম মিয়া।

আসন্ন জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে ৩নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে তিনি দীর্ঘদিন ধরে এলাকার সাধারণ মানুষের পাশে থেকে বিভিন্ন সামাজিক ও সেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন। ঈদ উপলক্ষে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় তিনি ওয়ার্ডবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করার পাশাপাশি সবার দোয়া ও সহযোগিতা প্রত্যাশা করেছেন।

শুভেচ্ছা বার্তায় মো. শামীম মিয়া বলেন, ঈদুল আযহা আমাদের আত্মত্যাগ, সাম্য ও ভ্রাতৃত্বের সুমহান শিক্ষা দেয়। ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। তবে এই আনন্দের পূর্ণতা তখনই পায়, যখন আমরা আমাদের প্রতিবেশী ও সমাজের অসহায়-দরিদ্র মানুষের সাথে ঈদের আনন্দ সমানভাবে ভাগ করে নিতে পারি।

এলাকার সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে দীর্ঘদিন ধরে সক্রিয় থাকা এই তরুণ সমাজসেবক তাঁর বার্তায় আরও বলেন, ৩নং ওয়ার্ডকে একটি আধুনিক, উন্নত ও বৈষম্যহীন ওয়ার্ড হিসেবে গড়ে তোলাই আমার মূল লক্ষ্য। এই ঈদের পবিত্রতা যেন ওয়ার্ডের প্রতিটি মানুষের মনে শান্তি, সম্প্রীতি ও ঐক্য নিয়ে আসে, আমি সেই দোয়াই করি।