আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ১৬নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে তিনি দীর্ঘদিন ধরে এলাকার সাধারণ মানুষের পাশে থেকে বিভিন্ন সামাজিক ও সেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন। ঈদ উপলক্ষে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় তিনি ওয়ার্ডবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করার পাশাপাশি সবার দোয়া ও সহযোগিতা প্রত্যাশা করেছেন।
এছাড়াও গণমাধ্যম ব্যক্তিত্ব হিসেবে তাঁর পরিচিতি রয়েছে। তিনি জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘লন্ডন বাংলা ভয়েজ’-এর সম্পাদক হিসেবে সক্রিয় ভূমিকা রাখছেন।
শুভেচ্ছা বার্তায় ইমাম উদ্দিন রুজেল বলেন, ঈদুল আযহা আমাদের আত্মত্যাগ ও পারস্পরিক সহযোগিতার শিক্ষা দেয়। ঈদের এই আনন্দ যেন ১৬নং ওয়ার্ডের প্রতিটি ঘরে ঘরে ছড়িয়ে পড়ে, এটাই আমার কামনা। ধনী-দরিদ্রের বৈষম্য ভুলে আমরা যেন সবাই একটি সুন্দর ও উন্নত ওয়ার্ড গঠনে একসঙ্গে কাজ করতে পারি।
উল্লেখ্য, মো. ইমাম উদ্দিন রুজেল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সিলেট মহানগর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। রাজনৈতিক অঙ্গনের পাশাপাশি সামাজিক ও ক্রীড়া ক্ষেত্রেও তিনি সমানভাবে সক্রিয়। তিনি সিলেটের ঐতিহ্যবাহী ‘নয়াসড়ক ক্রীড়া ও সমাজ কল্যাণ সংস্থা’র সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে রয়েছেন