লন্ডন বাংলাদেশ থেকে যৌথ প্রকাশনা


দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের ঈদ শুভেচ্ছা

LONDONBANGLA
প্রকাশিত 27 May, Wednesday, 2026 15:00:38
দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের ঈদ শুভেচ্ছা

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ।

এক শুভেচ্ছা বার্তায় ফোরামের কেন্দ্রীয় সভাপতি ইকবাল হোসেন চৌধুরী, স্থায়ী কমিটির সদস্য নেছারুল হক চৌধুরী (বুস্তান স্যার) ও সাধারণ সম্পাদক জননেতা মকসুদ হোসেন বলেন, ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে এসেছে মুসলমানদের অন্যতম প্রধান উৎসব পবিত্র ঈদুল আযহা। এ উপলক্ষে দেশবাসী সহ সংগঠনের নেতাকর্মী ও শুভাকাঙ্খিদের ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন।

নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশের মানুষ এবারের ঈদুল আযহা ইরান-মার্কিন যুদ্ধ পরিস্থিতি ও চরম নিত্যপন্য ডামাডোলের মধ্যে চলছে। অন্যদিকে হাওর অঞ্চলে কৃষকদের ঈদ আনন্দ অম্লানের মধ্য দিয়ে জাতি পবিত্র ঈদুল আযহা পালন করছে। তাই ঈদের জামাতে সম্মানিত খতিব ও মুসল্লীগণের প্রতি স্থিতিশীল ও দূর্নীতি নিয়ন্ত্রণ বাংলাদেশ কায়েমের লক্ষ্যে একটি আদর্শবান নেতৃত্ব তৈরি হওয়ার জন্য আল্লাহর কাছে বিশেষ প্রার্থনার আহ্বান জানান।