পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিলেটসহ দেশে ও বিদেশে অবস্থানরত সকল রাজনৈতিক সহযোদ্ধা এবং সর্বস্তরের মানুষকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সিলেটের এয়ারপোর্ট থানা বিএনপির সাবেক আহ্বায়ক, কারানির্যাতিত নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী খলিলুর রহমান খলিল। বৃহস্পতিবার এক শুভেচ্ছা বার্তায় তিনি মুসলিম উম্মাহর প্রতি আন্তরিক মোবারকবাদ জ্ঞাপন করেন এবং সকলের মঙ্গল কামনা করেন।
শুভেচ্ছা বার্তায় খলিলুর রহমান খলিল বলেন, দীর্ঘ এক মাস পবিত্র সিয়াম সাধনার পর আনন্দের বার্তা নিয়ে পবিত্র ঈদুল ফিতর আমাদের দুয়ারে সমাগত। রহমত, মাগফিরাত ও নাজাতের পয়গাম নিয়ে আসা মাহে রমজান আমাদের হিংসা-বিদ্বেষ, মারামারি ও পরনিন্দা পরিহার করে আত্মসংযম এবং আল্লাহর ভয় অর্জনের শিক্ষা দিয়ে যায়।
তিনি আরও বলেন, ঈদ আমাদের জীবনে অনাবিল আনন্দ, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের অনুপম শিক্ষা দেয়। এই দিনে মানুষ সব ভেদাভেদ ভুলে সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়। ধনী-দরিদ্র নির্বিশেষে ঈদ সবার জীবনে নিয়ে আসুক অনাবিল সুখ ও শান্তি।
ব্যক্তিগত ও রাষ্ট্রীয় জীবনের প্রেক্ষাপট টেনে এই নেতা বলেন, ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে মুসলমানদের আত্মশুদ্ধি, সংযম ও সৌহার্দ্যের মেলবন্ধন পরিব্যাপ্তি লাভ করুক—এটাই হোক ঈদ উৎসবের ঐকান্তিক কামনা। ফিতনা-ফাসাদ ছেড়ে দিয়ে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে সত্যিকার দেশপ্রেমিক হিসেবে ইসলাম, দেশ ও মানবতার কল্যাণে আমাদের কাজ করতে হবে।
সবশেষে তিনি দোয়া প্রার্থনা করে বলেন, পবিত্র ঈদুল ফিতরের এই দিনে আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট প্রাণপ্রিয় মাতৃভূমি বাংলাদেশ ও মুসলিম উম্মাহর উত্তরোত্তর উন্নতি, সমৃদ্ধি ও অব্যাহত শান্তি কামনা করছি। মহান আল্লাহ আমাদের সহায় হোন। আমিন।