লন্ডন বাংলাদেশ থেকে যৌথ প্রকাশনা

১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

১৬নং ওয়ার্ডবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন কাউন্সিলর পদপ্রার্থী ইমাম উদ্দিন রুজেল

LONDONBANGLA
প্রকাশিত ১৮ মার্চ, বুধবার, ২০২৬ ১৬:৪৭:০৭
১৬নং ওয়ার্ডবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন কাউন্সিলর পদপ্রার্থী ইমাম উদ্দিন রুজেল

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিলেট সিটি কর্পোরেশনের ১৬নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণসহ দেশ-বিদেশের সবাইকে ঈদের আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন তরুণ সমাজসেবক মো. ইমাম উদ্দিন রুজেল।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, মাসব্যাপী সিয়াম সাধনার পর খুশি আর আনন্দের বার্তা নিয়ে আমাদের মাঝে সমাগত পবিত্র ঈদুল ফিতর। ঈদ আমাদের সাম্য, মৈত্রী ও সম্প্রীতির শিক্ষা দেয়। এই আনন্দ যেন ১৬নং ওয়ার্ডের প্রতিটি ঘরে ঘরে পৌঁছে যায় এবং সবার জীবনে বয়ে আনে অনাবিল সুখ ও শান্তি।

উল্লেখ্য যে, মো. ইমাম উদ্দিন রুজেল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সিলেট মহানগর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি নয়াসড়ক ক্রীড়া ও সমাজ কল্যাণ সংস্থার সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল লন্ডন বাংলা ভয়েজ-এর সম্পাদক হিসেবে গণমাধ্যমে সক্রিয় ভূমিকা রাখছেন।

আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ১৬নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে তিনি দীর্ঘদিন ধরে এলাকার সাধারণ মানুষের পাশে থেকে বিভিন্ন সামাজিক ও সেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন। শুভেচ্ছা বার্তায় তিনি সবার দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।