পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিলেটবাসীসহ দেশ-বিদেশের সবাইকে ঈদের আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন বিশিষ্ট কমিউনিটি নেতা ও যুক্তরাজ্য বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মনসুর আহমদ রুবেল।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আমাদের মাঝে ফিরে এসেছে আনন্দের বার্তা নিয়ে পবিত্র ঈদুল ফিতর। ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। তবে এই আনন্দের পূর্ণতা পায় তখনই, যখন আমরা আমাদের চারপাশের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের সাথে আনন্দ ভাগ করে নিতে পারি।
উল্লেখ্য, মনসুর আহমদ রুবেল সিলেটের ঐতিহ্যবাহী মদন মোহন কলেজ ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে ছাত্র রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বর্তমানে তিনি প্রবাসে থেকেও কমিউনিটির সেবায় নিবেদিত এবং দি গ্রেটার সিলেট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, ইউকে-এর সাধারণ সম্পাদক হিসেবে প্রবাসীদের অধিকার ও কল্যাণে কাজ করে যাচ্ছেন।
শুভেচ্ছা বার্তায় তিনি আরও বলেন, ঈদের এই পবিত্র মাহেন্দ্রক্ষণে আমি সবার সুস্বাস্থ্য, সুখ ও সমৃদ্ধি কামনা করছি। সাম্য ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে আমরা যেন একটি সুন্দর সমাজ গড়তে পারি—এটাই হোক আমাদের এবারের ঈদের অঙ্গীকার। সবাইকে ঈদ মোবারক।