পবিত্র মাহে রমজান উপলক্ষে সিলেট ডিভিশনাল সেলস এন্ড মার্কেটিং ম্যানেজার এসোসিয়েশনের উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) সিলেট নগরীর শিবগঞ্জস্থ তামাবিল রোডের ‘পালকি রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টার’-এ এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপস্থিত ছিলেন, সংগঠনের বিভাগীয় কমিটির উপদেষ্টা আনিসুল জ্জামান পাটোয়ারি, সালে মো: আব্দুল্লা, সিরাজুল ইসলাম, মুহিন আহমেদ, মনিরুজ্জামান, নাহারুল ইসলাম, সাইফুল ইসলাম, সভাপতি আলমগীর হোসেন আলম, সাধারণ সম্পাদক কামরুজ্জামান সাগর, সাংগঠনিক সম্পাদক বিশ্বজিৎ সরকার, জেলা কমিটির সভাপতি বি.এম. মহসিন, সাধারণ সম্পাদক মো: আব্দুল মঈন, সাংগঠনিক সম্পাদক আব্দুল কুদ্দুছ চৌধুরী জুনেদ, মহানগরের সভাপতি সজীব ঘোষ, সাধারণ সম্পাদক মিলন দাস, সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ প্রমুখ।
এসোসিয়েশনের বিভাগীয় কমিটিসহ সিলেট জেলা, সিলেট মহানগর, বিয়ানীবাজার আঞ্চলিক শাখা এবং সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ ও সদস্যদের উপস্থিতিতে মাহফিলটি এক মিলনমেলায় পরিণত হয়। অনুষ্ঠানে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করা হয় এবং রমজানের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।
ইফতারের পূর্বে দেশ, জাতি এবং এসোসিয়েশনের সকল সদস্যদের কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।