লন্ডন বাংলাদেশ থেকে যৌথ প্রকাশনা

১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

দেশকে ঢেলে সাজাতে কাজ করছেন তারেক রহমান: শফিকুল ইসলাম

LONDONBANGLA
প্রকাশিত ২৭ ফেব্রুয়ারি, শুক্রবার, ২০২৬ ২২:১৪:১৩
দেশকে ঢেলে সাজাতে কাজ করছেন তারেক রহমান: শফিকুল ইসলাম

বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা থানা শাখার সম্মেলন শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দক্ষিণ সুরমার তেতলী পয়েন্টে অনুষ্ঠিত হয়েছে।

দক্ষিণ সুরমা থানা কৃষকদল নেতা আলী নেওয়াজ খাঁন তুহিনের সভাপতিত্বে ও রিপন মিয়ার পরিচালনায় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. শফিকুল ইসলাম। প্রধান বক্তার বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর শাখার সভাপতি হুমায়ূন কবির শাহীন।

প্রধান অতিথির বক্তব্যে জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম বলেন, নির্বাচনে বিজয়ী হয়েই দেশকে ঢেলে সাজাতে কাজ করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ইতোমধ্যেই কৃষকদের কথা চিন্তা করে সরকার গঠনের ১০ দিনের মাথায় কৃষকরে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ করে দেওয়া হয়েছে। সারােেশ চলছে খালকাটা কর্মসূচি। এর মাধ্যমে দরিদ্র কৃষকদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত এবং কৃষি খাতের মেরুদণ্ড শক্তিশালী হবে।

প্রধান বক্তার বক্তব্যে কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর শাখার সভাপতি হুমায়ূন কবির শাহীন বলেন, শহী প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও শেনেত্রী বেগম খালেদা জিয়ার দেখানো পথেই দেশের মানুষের কল্যাণে কাজ করছেন তারেক রহমান। তারেক রহমানের সরকারের সুশাসন ও উন্নয়ন দেখে আগামী নির্বাচনেও মানুষ বিএনপিকে ভোট দিবে ইনশাআল্লাহ।

সম্মেলনে বক্তব্য রাখেন সিলেট মহানগর কৃষকদলের সহ-সভাপতি এ কে এম শাহজাহান, সহ-সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ খান, মকবুল হোসাইন, সুলতান আহমদ চৌধুরী, তেতলি ইউনিয়ন পরিষরে চেয়ারম্যান অলিউর রহমান, জেলা যুবলের যুগ্ম সম্পাদক নোহেল আহমদ, মহানগর কৃষক লের যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান, শাকিল আহম, তাহের আলী সুমন, মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক রায়হান আহমদ, প্রচার সম্পাদক আবু বক্কর, তথ্য ও গবেষণা সম্পাদক বির আহম, মোগলাবাজার থানা শাখার আহ্বায়ক মোতাহার হোসেন জিহাদ, সদস্য সচিব জাবেদ আহমদ, শাহপরান থানা শাখার সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাবলু, সাংগঠনিক সম্পাদক জাবেদ কাদির প্রমুখ।

সম্মেলনে জাতীয়তাবাদী কৃষকদল সিলেট মহানগরীর ক্ষিণ সুরমা থানা শাখার ৯ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়। কমিটির নেতৃবৃন্দ হলেন, সভাপতি আলী নেওয়াজ খাঁন তুহিন, সিনিয়র সহ-সভাপতি মো. মাসুম আহমদ, সহ-সভাপতি সাকেুর রহমান ছালেক ও মো. আল-আমিন, সাধারণ সম্পাদক মো. রিপন মিয়া, যুগ্ম সম্পাদক মুন্না আহম, সাংগঠনিক সম্পাদক মুকিদ আহমদ তালুকদার, সহ-সাংগঠনিক সম্পাদক মো. রায়হান আহমদ সাকিল ও প্রচার সম্পাদক অজয় সিংহা টুটুল।