লন্ডন বাংলাদেশ থেকে যৌথ প্রকাশনা


সিলেটে দিনদুপুরে ছি ন তা ইয়ের চেষ্টা, আ ট ক ২

LONDONBANGLA
প্রকাশিত 26 February, Thursday, 2026 19:14:38
সিলেটে দিনদুপুরে ছি ন তা ইয়ের চেষ্টা, আ ট ক ২

সিলেটে দিনদুপুরে ছিনতাইয়ের চেষ্টাকালে দুই ছিনতাইকারীকে হাতেনাতে আটক করেছে পুলিশ। গত বুধবার বিকেলে নগরীর তালতলাস্থ পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে তাদেরকে আটক করা হয়।

বৃহস্পতিবার বিকেলে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) গণমাধ্যম শাখা থেকে এ তথ্য জানানো হয়েছে।

আটককৃতরা হলো- সিলেটের দক্ষিণ সুরমা তেলিবাজার বাইপাস এলাকার মৃত আবদুর রহমানের ছেলে ইকবাল হোসেন শফিক (২৭) ও কিশোরগঞ্জ জেলার সদর উপজেলার চিকনিচর গ্রামের মফিজ উদ্দিনের ছেলে আবু রায়হান আব্দুল্লাহ (২৬)। আবদুল্লাহ নগরীর মেজরটিলার সৈয়দপুর কালা মিয়ার কলোনিতে বসবাস করতো।

এসএমপির মিডিয়া অফিসার, অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে অটোরিকশায় এসে ছোরা ধরে ছিনতাইয়ের চেষ্টাকালে ওই দুই ছিনতাইকারীকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে ছোরা ও ছিনতাইকাজে ব্যবহৃত অটোরিকশা জব্দ করা হয়েছে।