লন্ডন বাংলাদেশ থেকে যৌথ প্রকাশনা

১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে ব্রাক ব্যাংকের ঋণখেলাফি মামলায় গ্রেফতার ১ : পলাতক ১

LONDONBANGLA
প্রকাশিত ০৭ আগস্ট, শুক্রবার, ২০২৬ ১৯:০০:০৯
সিলেটে ব্রাক ব্যাংকের ঋণখেলাফি মামলায় গ্রেফতার ১ : পলাতক ১

ব্রাক ব্যাংকের ১৩ লাখ ১৯ হাজার টাকা আত্মসাত ও ঋণখেলাফি মামলায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৭ আগস্ট) বেলা আড়াইটার দিকে নগরীর লামাবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।দক্ষিণ সুরমা থানার এসআই রাজিব এর নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মো: রাহেল আহমদ সিলেটের দক্ষিণ সুরমা থানার নাজিরের বাজার এলাকাধীন আরদিলপুর প্রকাশিত নরসিংপুরের মো: ফয়েজ উদ্দিনের পুত্র। ২০২৫ সালে ব্রাক ব্যাংক পিএলসি ইউনিট সিলেট এর ম্যানেজার মো: মাজহারুল ইসলাম এ মামলা করেন। সিলেটের যগ্ম জেলা জজ ২ ও অর্থঋণ আদালতে ২ জনকে আসামী করে দায়ের করা মামলা নং ১৬/২০২৫।
গ্রেফতারকৃত রাহেল ছাড়াও এ মামলায় পলাতক অন্যান্য আসামীরা হচ্ছেন-সিলেটের দক্ষিণ সুরমা থানার নাজিরের বাজার এলাকাধীন নরসিংপুরের বীরন মিয়ার পুত্র মো: জুনেদ আহমদ
মামলার পর থেকে দীর্ঘদিন পলাতক থাকায় আদালত আাসামীদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। পুলিশ পরোয়ানা মূলে শুক্রবার রাহেলকে গ্রেফতার করে।